Monday, 11 February 2019

মে'রাজ: এক বিস্ময়কর যাত্রা - পর্ব ৩

মে'রাজ: এক বিস্ময়কর যাত্রা - পর্ব ৩




আল্লাহ তা'আলার সাথে সাক্ষাত, নবী রসূলগণদের সাথে সাক্ষাত, বিশিষ্ট ফেরেশতাদের সাথে সাক্ষাত আর সিদরাতুল মুন্তাহা দর্শনের পাশাপাশি রাসুল (সঃ) এর ইসরা ওয়াল মি'রাজের সময় ছোট ছোট অনেক নতুন অভিজ্ঞতা হয়। এবং সব শেষে, মক্কায় ফিরে এসে এই ঘটনাগুলো সবাইকে জানানোর পালা। এমন আশ্চর্য সব ঘটনা শুনে মক্কাবাসীরা কেমন প্রতিক্রিয়া জানাবে? এবং এই পুরো অধ্যায় থেকে আমরা কী কী বিষয় নিয়ে ভাবতে পারি? এ সব কিছু নিয়েই এবারের পর্ব।
মে'রাজ: এক বিস্ময়কর যাত্রা,

মে'রাজ: এক বিস্ময়কর যাত্রা,




জীবনের সবচেয়ে কষ্টের সময়টি পার করার পর রাসুল (সঃ) এর জন্য অপেক্ষা করছিল এক অদ্ভুত, অবিস্মরণীয় অভিজ্ঞতা। একটি রাতে রাসুল (সঃ) ভ্রমণ করেছিলেন মক্কা থেকে জেরুসালেম, এবং সাত আসমান পাড়ি দিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সাথে কথা বলেছিলেন। বিস্ময়কর এই যাত্রার ১ম পর্ব শেয়ার করা হলো।
একের পর এক ব্যাক্তিগত শোকের পর রাসুল (সঃ) মুখোমুখি হলেন তাঁর জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায়গুলোর একটির সাথে

একের পর এক ব্যাক্তিগত শোকের পর রাসুল (সঃ) মুখোমুখি হলেন তাঁর জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায়গুলোর একটির সাথে




একের পর এক ব্যাক্তিগত শোকের পর রাসুল (সঃ) মুখোমুখি হলেন তাঁর জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায়গুলোর একটির সাথে। তাইফ শহরের মানুষেরা তাঁর আহবান শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি বরং তারা তাঁকে এবং যাইদ (রঃ) কে পাথর মেরে রক্তাক্ত করে শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রবল প্রতিকূলতার পর, এবার ফেরার পালা। কিন্তু এই ফেরার পথেই রাসুল (সঃ) এর জন্য অপেক্ষা করছিল অন্যরকম কিছু অভিজ্ঞতা…
যেদিন ওরা নবীজির (সঃ) রক্ত ঝরালো

যেদিন ওরা নবীজির (সঃ) রক্ত ঝরালো




হতাশা আর আর্তনাদের গল্পে ছেয়ে আছে মিডিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্ত নিপিড়িত মানুষের আহাজারি দেখে স্বাভাবিক থাকা কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে, নির্যাতিত মানুষদের একটা বড় অংশ যখন আমাদের মুসলিম ভাই ও বোনেরা। এই পরিস্থিতিকে অনেকেই চমৎকার কিছু কাজ করার সুযোগ হিসেবে দেখছেন, এবং নিপিড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। আমরা মনে করি এ ধরনের কাজ করার পাশাপাশি, আমাদের উচিত রাসুল (সঃ) এর জীবন থেকে নতুন করে শিক্ষা নেয়ার। প্রচন্ড প্রতিকূলতার মুখে রাসুল (সঃ) কী করেছিলেন? আল্লাহ্‌র শ্রেষ্ঠ সৃষ্টি, তাঁর হাবীব (সঃ) হয়ে তাঁর জীবনে কি আসলে তেমন কোন কঠিন সময় এসেছিল? তা’ইফ নিয়ে ২ পর্বের সিরিজের প্রথম পর্ব – যেদিন ওরা নবীজির (সঃ) রক্ত ঝরালো।
সুরাহ ফাতিহাকে নতুন করে জানা, একমাত্র আল্লাহ্‌র ইবাদত

সুরাহ ফাতিহাকে নতুন করে জানা, একমাত্র আল্লাহ্‌র ইবাদত




সুরাহ ফাতিহা - সাধারণত একজন মুসলিমের শেখা প্রথম সুরাহ, এবং নিঃসন্দেহে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরাহ। এই সিরিজে আমরা সুরাহ ফাতিহাকে নতুন করে জানার চেষ্টা করব। ৩য় পর্বে আমরা দেখব, সুরাহ ফাতিহাতে আমরা যখন আল্লাহ্‌র পরিচয় বর্ননা করার পর বলি “ইয়াকা না’বুদু”, অর্থাৎ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি – এই কথাটি আমরা কীভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি।
সুরাহ ফাতিহাকে নতুন করে জানা - কথোপকথন

সুরাহ ফাতিহাকে নতুন করে জানা - কথোপকথন




সুরাহ ফাতিহা - সাধারণত একজন মুসলিমের শেখা প্রথম সুরাহ, এবং নিঃসন্দেহে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরাহ। এই সিরিজে আমরা সুরাহ ফাতিহাকে নতুন করে জানার চেষ্টা করব। ২য় পর্বে আমরা দেখব আমরা যখন কুরআন তিলাওয়াতের সময় বা নামাজে দাঁড়িয়ে সুরাহ ফাতিহা পাঠ করি, তা আসলে আল্লাহ্‌ এবং আমাদের মধ্যে একটি পবিত্র কথোপকথনে রূপান্তরিত হয়।