Thursday, 19 March 2020

জুমলা কি? বাংলা বই

জুমলা কি?


আপনাদের বোঝার সুবিধারথে  এই বইয়ের কিছু কিছু অংশবিশেষ নিচে দেয়া হল।
টাইপিং মিস্টেক হতে পারে তার জন্যে দুঃখিত তবে পি ডি এফ কপিতে নির্ভুল পাবেন আসা করি ইনশাআল্লাহ্‌

একটু পরে দেখুন 

এই বই থেকে আমরা বর্তমানে বিশ্বের একটি জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম [ QS] জুমলা সম্পর্কে জানব এবং এর ব্যবহার নিয়ে আলােচনা করব।
জুমলা ওপেন সাের্স ম্যাটার্সের তত্বাবধানে পিএইচপিতে লেখা একটি উন্মুক্ত সাের্সের সিএমএস সফটওয়ার। জুমলা ম্যাম্বাে নামক আরেকটি সিএমস থেকে জন্ম দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এই দ্রুত জনপ্রিয়তার কারন হলাে, প্রচুর সংখ্যক এক্সটেনশনের সহজলভ্যতা, নির্ভরযােগ্য সহায়তার জন্য সক্রিয় ফোরাম এবং সর্বোপরি জুমলা ব্যবহারে সহজতা। জুমলা, অরগ ও এর বিভিন্ন সাব সাইটে জুমলা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে।
আর সিএমএস কোন ওয়েব সাইটকে চালানাের উপযােগী একটি সফটওয়ার। যখন কোন ভ্রমণকারী ওয়েবসাইটের কোন কিছু দেখতে চান, তখন সিএমএস সফটওয়ার সেটা যােগান দেয়। পাশাপাশি, সিএমএস এর সুবিধা ব্যবহার করে ওয়েব মাস্টার প্রয়ােজনে তার ওয়েব সাইটে বাড়তি তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি | যােগ করেন। পুরােনাে তথ্য ইত্যাদি আর্কাইভ করে রাখার সুবিধাও থাকে। নিবন্ধিত সদস্যরা তাদের নিজেদের খবর, তথ্য ইত্যাদি জমা দিতে পারেন। কোন সম্পাদক তা অনুমােদন করলে তা প্রকাশ পাবে, এমন ব্যবস্থাও থাকে। এ ধরনের সব সুবিধা থাকে সিএমএস এর ব্যাক এন্ডে। যে সব ওয়েব সাইটের বিষয় বস্তু প্রায়ই পরিবর্তিত হয়, সেসব ওয়েব সাইট দেখভাল করার জন্য সিএমএস এর চাইতে ভাল আর কিছু হতে পারে না। যে সব সাইট সদস্য ব্যস্থাপনা করে তাদেরও অনেক কিছু দিতে পারে সিএমএস।
ওযেব সাইট তৈরির জন্য জুমলা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর ব্যবহার কত যে আকর্ষনীয় , আপনি ব্যবহার না করলে বুজবেন না।এর সবচেয়ে বড় দিক হল এটি ওপেন সাের্স সি. এম, এস, যার দরুন যেকোন কেউ এটি ফ্রি ডাউনলােড ও ব্যবহার করে ওযেব সাইট ও ওযেৰ এপলিকেশন তৈরি করতে পারবেন । এতে আপনাকে কোনও টাকা দিয়ে কিনতে হবেনা।
জুমলা দিয়ে প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট তৈরি হচ্ছে, যার মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে -
কর্পোরেট ওয়েবসাইট বা পাের্টাল কর্পোরেট ইন্ট্রানেট এবং এক্ট্রানেট অনলাইন ম্যাগাজিন, সংবাদপত্র এবং বিভিন্ন ধরনের প্রকাশনা ই-কমার্স সাইট এবং অনলাইন রিজার্ভেশন সরকারী বিভিন্ন সাইট মাঝারি ও ক্ষুদ্র ব্যবসার জন্য ওয়েবসাইট অলাভজনক এবং বিভিন্ন সংস্থার ওয়েবসাইট কমিউনিটি নির্ভর পাের্টাল।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট • ব্যক্তিগত বা পারিবারিক হােমপেইজ
বর্তমানে ই-কমার্স এর মত সাইটও সহজেই তৈরি করা যাচ্ছে জুমলা ব্যবহার করে, পারবেন আপনার পছন্দ মত Image Gallery,From বানানাে, Download Manager,Guestbook , স্লাইড শাে, এডসেন্স প্রােগাম আরও অসংখ্য প্রােগাম যােগ করতে ।Custom Html নামক একটি এক্সটেনশন যা দিয়ে এমন কোন প্রােগাম নেই যে আপনি যােগ করতে পারবেন না, প্রয়ােজনীয় কোড কপি করে এনে এক্সটেনশনটি পেস্ট করলেই কাঙ্কিত আউটপুট দেখতে পারবেন । হাজার হাজার টেমপ্লেট ও প্রয়ােজনীয় এক্সটেনশন রয়েছে ইন্টারনেটে । www.joomla24.com এই সাইটিতেই রয়েছে ৩০ হাজারেরও অধিক টেমপ্লেট, আর www.extensions.joomla.org এ রয়েছ অসংখ্য এক্সটেনশন । এই সাইট ২টিই সব ধরনের টেমপ্লেট ও প্রয়ােজনীয় এক্সটেনশন এর জন্য অনেক সিকিউর।
পিএইচপি দিয়ে এই সি, এম, এস, টি তৈরি এবং এটি মাইসিকুয়েল ডাটাবেজ ব্যবহার করে ।অনেক Freelancing সাইট রয়েছে যেখানে শুধু,Joomla এর ই রয়েছে হাজার হাজার ডলার এর কাজ। আপনিও .Joomla’য় দক্ষ হয়ে হাজার হাজার ডলার আয় করতে পারবেন ।এজন্য শুধু .Joomla’র জন্য রয়েছে একটি Freelancing সাইট http://joomlancers.com, এই বইয়ের শেষে জুমল্যান্সার্স এ কিভাবে কাজ করা যায়, এ নিয়ে জাকারিয়া ভাইয়ের একটি আর্টিকল আছে

এখানে ১২ টি কলামে বিভিন্ন অ্যাডের তথ্য দেখা যাবে
১। # : অ্যাড নম্বর। ২। U বিজ্ঞাপন সিলেক্ট করার জন্য। ৩। Name: বিজ্ঞাপনের নাম। বিজ্ঞাপনের নামের উপর ক্লিক করলে আপনি একটি এডিটর প্যানেল পাবেন এখান থেকে আপনি বিজ্ঞাপনের সমস্ত বিষয়য়াদি সম্পাদনা করতে পারবেন। এডিটর প্যানেল পরিচিততে একটু পরে আসছি। ৪। Client: অ্যাডদাতার নাম (সম্ভবত)। যেমন গুগল ইয়াহু অথবা অন্য কোন বিজ্ঞাপন দাতার নাম। ৫। Category: বিজ্ঞাপনের ক্যাটাগরি। যেমন Text Ads, Image Ads ইত্যাদি। ৬। Published; বিজ্ঞাপন টি প্রকাশিত হবে কিংবা হবে না তা দেখার জন্য। এখানকার লাল ক্রস চিহ্নিত চিহ্ন থাকলে বােঝা যাবে বিজ্ঞাপনটি প্রকাশিত না; প্রকাশিত করতে চাইলে সিম্পলি এর উপর ক্লিক। আর সবুজ টিক চিহ্ন থাকলে বােঝা যাবে বিজ্ঞাপনটি অপ্রকাশিত; প্রকাশিত করতে চাইলে সিম্পলি এর উপর ক্লিক করতে হবে। ৭। Order: বিজ্ঞাপনের স্থান বা পজিশন নির্ধারণের জন্য এর ব্যবহার। ৮। sticky: বিজ্ঞাপনটি ষ্টিকি করে রাখবেন কিনা তা নির্ধারণের জন্য এর ব্যবহার। ৯। Impressions: যারা গুগল অ্যাড নিয়ে কাজ করেন তারা জানেন ইমপ্রেশন কি জিনিস। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি ইমপ্রেসন হল আপনার অ্যাড বা বিজ্ঞাপন কতবার প্রদর্শিত হয়েছে তার পরিমাণ। ১০। Clicks: আপনার দেওয়া বিজ্ঞাপনে কতবার ক্লিক পড়েছে তার হিসাব নিকাশ। ১১। ট্যাগ: বিজ্ঞাপনটি কোন ট্যাগে দেওয়া আছে তা দেখার জন্য। ১২। আইডি: বিজ্ঞাপনের আইডেন্টি নম্বর। এছাড়াও একবারে উপরের দিকে ৮টি আইকন আছে। সেগুলাে এরকম




Share This

0 comments: